প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য, বিধবাদের ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা আরও বৃদ্ধি করল রাজ্য সরকার। ৫০০ টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন যোগ্যরা। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই ভাতা ১ হাজার থেকে ১৫০০ টাকা করেছিল। আগস্ট থেকে তা পাওয়ার কথা। এবার আরও ৫০০ টাকা বাড়ানো হল। সোমবারই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













