Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত ৪

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত ৪

ফুটবল ম্যাচ নিয়ে উত্তেজনার জেরে মধ্যরাতে বন্দুকবাজারের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১২ জন আহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সে দেশের মিসিসিপি প্রদেশে।

 

মিসিসিপি প্রদেশের রাজধানী শহর হল জ্যাকসন। জানা গিয়েছে, জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার দূরের লেল্যান্ডের একটি স্কুল চত্বরে গুলি চলে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে চার জন্যের অবস্থা গুরুতর।

 

তাদের এয়ারলিফট করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে। লেল্যান্ডের প্রধান সড়কের উপরে গুলি চলেছে বলে জানিয়েছে মেয়র জন লি। কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানা গিয়েছে।

READ MORE.....