Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

উলুবেড়িয়ায় দুর্ঘটনার কবলে মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়

উলুবেড়িয়ায় দুর্ঘটনার কবলে মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়

বিদায়ী মন্ত্রীর পাইলট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেইনারে, আহত পাইলট কারের দুই পুলিশ কর্মী। উলুবেড়িয়া থানার বীরশিবপুর ফ্লাইওভারের কাছে ১৬নং জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলট কারের পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবল দুর্ঘটনায় আহত হন। জানা গেছে, ভোটপ্রচারে বেরিয়ে ওই দুর্ঘটনাটি ঘটে। কনভয়ে থাকা পাইলট কারের সঙ্গে একটি কন্টেইনারের ধাক্কায় ওই দুই পুলিশ কর্মী জখম হন। ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পান রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুরের প্রার্থী বীরবাহা হাঁসদা।

 

শুক্রবার রাতে কলকাতায় নির্বাচন প্রচার কর্মসূচিতে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে সড়কপথে যাচ্ছিলেন তিনি। রাত ১২টা নাগাদ বীরশিবপুর ফ্লাইওভারের কাছে পুলিশের পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কন্টেইনারের পিছনে সজোরে ধাক্কা মারে। পাইলট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের দেখতে আসেন দুই বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা ও পুলক রায়। আসেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা কলকাতায় রওনা হন।

READ MORE.....