কচিকাঁচা থেকে ছাত্র-ছাত্রী এমনকি যুবক-যুবতীর কাছে সরস্বতী পূজো একটা আবেগ একটা সুপ্ত ভালোবাসার দিন, পাশাপাশি বর্তমানে নানা ধরণের থিম, নানা ধরণের প্রতিমা দেখা যায়। নদিয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সাহা তিনি এইবার তৈরি করেছেন একটি বাদামের খোলার ওপরে মাটি, রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি। নিজের শিল্পকলার এর আগে তিনি অনেক নির্দশন দেখিয়েছেন। এই শিল্পী পেশায় একজন অঙ্কন শিক্ষক। বিগত বছরে কখনো সরষে দানার ওপর কখনো অন্য কিছুর ওপর ক্ষুদ্র দেবী সরস্বতীর মূর্তি তৈরী করেছিলেন। এবার একটি বাদামের খোলার ওপরে ১২ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরী করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন। তার বাড়ি নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকায়, বয়স ৫৮ বছর।
তিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। পরিবারে স্ত্রী সন্তান সহ দুই দিদি। তারা আছেন লেখালেখি, সংগীত ও শিক্ষাগতা নিয়ে। এক কথায় শিক্ষা ও শিল্প সত্বায় তৈরি এই পরিবার। সেখান থেকে উঠে এসেছেন গৌতম সাহা। লকডাউনের সময় থেকে এই ক্ষুদ্র শিল্পকলা এই সৃষ্টির কাজ শুরু করেছিলেন। বিভিন্ন সময়ে কখনো মুগডাল, কখনো ধান, কখনো চালের ওপর মাটি-রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, চৈতন্যদেব, রবীন্দ্রনাথ ঠাকুর সহ নানা দেব-দেবী, মনিষীদের মূর্তি তৈরি করেছেন।
গৌতম সাহা বলেন, সরস্বতীর প্রতি তার এই বছরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রায় ১৫ দিন-রাত কাজ করে ফুটিয়ে তুলেছেন। এবার একটি বাদামের খোলার ওপরে ১২ মিলিমিটার মা সরস্বতীর মূর্তি। প্রতিমা তৈরী করতে লেগেছে মাটি সেই সঙ্গে রং। এই সরস্বতী তৈরি করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। আর এই সরস্বতী প্রতিমা দেখতে বাড়িতে আসছেন অনেকে।















