Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

একুশে জুলাই পালন করা নিয়ে এবার মামলা হল কলকাতা হাই কোর্টে

একুশে জুলাই পালন করা নিয়ে এবার মামলা হল কলকাতা হাই কোর্টে

রাস্তা আটকে একুশে জুলাই পালন করা নিয়ে এবার মামলা হল কলকাতা হাই কোর্টে। তৃণমূল কংগ্রেস প্রতি বছর ধর্মতলায় স্টেটসম্যান হাউসের সামনে বিশাল মঞ্চ বেঁধে ২১ জুলাই পালন করে আসছে, এর বিরুদ্ধেই দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতৃত্বকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে।জানা গেছে, ২০১৫ সালে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে।

 

সেই মামলায় ২০১৮ সালে আদালত নির্দেশ দিয়েছিল, সরকারি জায়গা বা রাস্তা বন্ধ করে কোনও সভা বা মিছিল করা যাবে না। তা সত্ত্বেও বছরের পর বছর ধর্মতলায় রাস্তা আটকে শহিদ দিবসের অনুষ্ঠান করে আসছিল রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল। এই নির্দেশ লঙ্ঘনের অভিযোগেই আদালত অবমাননার মামলা দায়ের করেছেন অক্ষয় কুমার সারেঙ্গি নামে এক ব্যক্তি।মামলাকারী পক্ষের আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, আইনজীবী ঋতুপর্ণা সরকার দত্ত একুশে জুলাইয়ের রাস্তা বন্ধ করে সভা করার বিরুদ্ধে মূল জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন, যার রায় ঘোষিত হয় ২০১৮ সালের ৩ মে।মামলাকারী আইনজীবীর অভিযোগ, রাস্তা বন্ধ করে মিটিং-মিছিল করায় জনজীবন বিপর্যস্ত হয় এবং জরুরি পরিষেবা ব্যাহত হয়।

 

আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ ছিল, শহরের মূল রাস্তা বন্ধ করে কোনও সভা বা মিছিল করা যাবে না এবং পথচারী ও জরুরি পরিষেবার জন্য রাস্তার একটি অংশ ফাঁকা রাখতে হবে। তাঁর দাবি, ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের সভায় বারবার এই নির্দেশ লঙ্ঘিত হয়েছে এবং জমায়েতের জেরে শহর কার্যত অচল হয়ে পড়ে। ২০২৫ সালের একুশে জুলাইয়ের জমায়েতে আদালতের নির্দেশ চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলে এই অবমাননার মামলা দায়ের করা হয়।শুক্রবারের শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ৩ জুলাই।

READ MORE.....