Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআর বিরোধী মিছিল তৃণমূলের

এসআইআর বিরোধী মিছিল তৃণমূলের

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে সাহাগঞ্জ থেকে মিছিল শুরু হয়। কেওটা বালির মোড় চকবাজার পিপুলপাতি হয়ে ঘড়ির মোড় পর্যন্ত পাঁচ কিমি রাস্তায় পায়ে হেঁটে পা মেলান কয়েক হাজার মানুষ। এসআইআর বিরোধী মিছিলে বিজেপি ছেড়ে আড়াইশো জন যোগ দেয় তৃণমূলে। মিছিলে উপস্থিত ছিলেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াংকা অধিকারী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।

 

অসিত মজুমদার বলেন, শুধু তৃণমূল নয়, সাধারন মানুষ এসআইআর-এর বিরুদ্ধে রাস্তায় নেমে পরেছে। সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল। এই জনজোয়ার জানান দিচ্ছে ২৫০ আসন পার করে দেবে এবার তৃণমূল। দলের শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন আমরা রাস্তায় নেমে সেটাই করব। রাস্তায় মানুষ আছে জনগণ আছে, এসআইআর-এর বিরুদ্ধে সর্বতভাবে লড়াই হবে। মানুষের রায় মানুষের আন্দোলনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্ধ করা যায় না। তৃণমূল জিতবে। চুঁচুড়া বিধানসভা, পার্শবর্তী সপ্তগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কর্মিরা যোগ দিলেও এই মিছিলে দেখা গেলো না প্রাক্তন চেয়ারম্যান সহ চুঁচুড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরকে।

READ MORE.....