Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গেস্ট হাউসের আড়ালে মধূচক্র

গেস্ট হাউসের আড়ালে মধূচক্র

দেগঙ্গায় গেস্ট হাউসের আড়ালে মধূচক্র চালানোর অভিযোগে ব্যাপক চঞ্চল্য ছড়ালো। এই অভিযোগে সিভিক ভলেন্টিয়ার তথা তৃণমূল নেতার গেস্ট হাউসে বিজেপির বিক্ষোভ, ভাঙচুর স্থানীয়দের। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দেগঙ্গা থানার অন্তর্গত কালিয়ানী বিল এলাকায় স্থানীয় তৃণমূল নেতা তথা দেগঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার ছাগবর মল্লিকের তৈরি বিল্ডিংয়ে গেস্ট হাউসের আড়ালে রমরমিয়ে চলছে মধূচক্র। বহিরাগত মহিলা-পুরুষের পাশাপাশি ভীড় বাড়ছে স্কুল পড়ুয়া ছাত্রীদের।

 

বিজেপির অভিযোগ, আর্থিক দূর্বলতার সুযোগ নিয়ে মেয়েদের দেহ ব্যবসায় নামানো হচ্ছে। গেস্ট হাউস বন্ধের দাবিতে এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ছাগবর মল্লিকের গ্ৰেফতারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। গেস্ট হাউসের ঘর থেকে দুই যুগল এবং গেস্ট হাউসের কর্মী সহ ৭ জনকে আটক করে দেগঙ্গা থানার পুলিশ। স্থানীয়রা ক্ষীপ্ত হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

READ MORE.....