Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ট্রাম্পকে চরমবার্তা দিয়ে যুদ্ধ থামাতে ৭ দফা দাবি ইরানের

ট্রাম্পকে চরমবার্তা দিয়ে যুদ্ধ থামাতে ৭ দফা দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের রাশ টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে এবার সাত দফা কঠোর শর্ত পাঠাল তেহরান। রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, আমেরিকা নিজের তৈরি করা চোরাবালি বা জলাভূমি থেকে যদি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে চায়, তবে ইরানের এই অধিকার ও শর্তগুলি মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা নেই।

 

কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে আমেরিকার কাছে এই শর্তাবলি পাঠানো হয়েছে এবং তেহরান এখন ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানিয়েছেন, এই সাতটি প্রধান শর্তের মধ্যে রয়েছে সমস্ত যুদ্ধক্ষেত্রে অবিলম্বে সেনা অভিযান বন্ধ করা, ইরানের বাজেয়াপ্ত সমস্ত সম্পত্তি ও আর্থিক তহবিল নিঃশর্তে ফেরত দেওয়া এবং ইরানি বন্দরগুলির ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা।

 

একই সঙ্গে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত পুরোপুরি বন্ধ করার বিষয়টিও এই শর্তের অন্তর্ভুক্ত। তিনি স্পষ্ট জানান, ট্রাম্পের হুমকিতে কোনো ফল মিলবে না; আমেরিকা এই শর্ত না মানলে তেহরানও একটি ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত। তাঁদের সামরিক মূল্যায়ন অনুযায়ী ইরানের ওপর ফের মার্কিন হামলার আশঙ্কা অত্যন্ত প্রবল হলেও যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার এক নতুন রণনীতি নিয়েই এখন কাজ করছে ইরান।

READ MORE.....