Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দোলের আগে বড় কর্মসূচি অভিষেকের

দোলের আগে বড় কর্মসূচি অভিষেকের

দলের এসসি, এসটি, ওবিসি সেলের নেতৃত্বকে নিয়ে ‘তফসিলির সংলাপ’ সম্মেলনের ডাক দিলেন তিনি। ২ মার্চ নজরুল মঞ্চে এই সম্মেলনের মাধ‌্যমে নতুন কর্মসূচির সূচনা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

তৃণমূল সূত্রে খবর, নজরুল মঞ্চের এই অনুষ্ঠান থেকেই কর্মসূচির রূপরেখা এবং রণকৌশল নির্দিষ্ট করে দেবেন অভিষেক। প্রতিটি জেলা ও ব্লকের নেতা-কর্মীদের বুঝিয়ে দেওয়া হবে, কীভাবে মানুষের দুয়ারে পৌঁছে আদিবাসী ও তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে ‘সংলাপ’ চালাবেন।

 

এর আগে নির্বাচনের আগে জনসংযোগ আরও নিবিড় করে তুলতে ‘দিদির সুরক্ষা কবচ’ বা ‘তৃণমূলে নবজোয়ার’-এর মতো কর্মসূচি করেছে তৃণমূল। সেখান থেকে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। এসব কর্মসূচিতে যেভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল, এক্ষেত্রেও সেই একই মডেল অনুসরণ করা হচ্ছে মূলত জনসংযোগ বাড়াতে।

READ MORE.....