এর জেরে মুখ পুড়েছে শাহবাজ শরিফ সরকারের। এবার বাস্তব পরিস্থিতি আড়াল করতে বিদেশি গণমাধ্যমের উপর খড়্গহস্ত হল ইসলামাবাদ। এক নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া পাকিস্তানের বিশেষ বিশেষ অঞ্চলে খবর করতে পারবে না বিদেশ সংবাদমাধ্যম। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা এই নির্দেশিকা লাগু হবে ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম ও সোশাল মিডিয়া-সহ সকল আন্তর্জাতিক প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের উপরে।
অধিকৃত কাশ্মীরে খাদ্যপণ্য, বিদ্যুতের দাম বৃদ্ধি-সহ একধিক বিষয়ে প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে স্থানীয় মানুষ। তাদের ওপর পাক সরকারের ধারাবাহিক দমন-পীড়নে জুন মাস থেকে এখনও পর্যন্ত ৯০ জন নিহত হয়েছেন। এভাবে বিক্ষোভ দমনের ঘটনায় আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। এই অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যমের কলমকে শিকবন্দি করতে উদ্যোগী হয়েছে শাহবাজ সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে বিদেশি গণমাধ্যম সংস্থা এবং তাদে কর্মীদের নিবন্ধন করবে প্রশাসন। সরকার অনুমোদন দেওয়ার পরেই ওই সংস্থা বা গণমাধ্যমকর্মী খবর করতে পারবেন। এছাড়াও সংবাদকর্মী কোথায় কোথায় যাচ্ছেন, কার কার সঙ্গে কথা বলেছেন, সম্পূর্ণ গতিবিধির উপর নজর রাখবে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়












