Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ২৬শের নির্বাচনী প্রস্তুতি শুরু সন্দেশখালিতে

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ২৬শের নির্বাচনী প্রস্তুতি শুরু সন্দেশখালিতে

সন্দেশখালিতে তৃণমূলের বিজয়া সম্মিলানিতে জনজোয়ার। দশ দিন আগে বিসর্জন পর্ব মিটলেও এখনো সুন্দরবন যে উৎসবের মধ্যেই রয়েছে তারই প্রমাণ মিলল বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার ধামাখালিতে। সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ধামাখালি গেষ্ট হাইজ সংলগ্ন মাঠে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।

 

বড় কলাগাছি নদীর তীরে সেই বিজয়া সম্মিলানিতে ভিড় হাজারো মানুষ। এদিনের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি ২ নং ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন সহ একাধিক নেতৃত্ব।

 

এদিনের এই সম্মিলানিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। নেতৃত্বের তরফে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, এই অনুষ্ঠান শুধুমাত্র বিজয়া সম্মিলনী নয় ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এই মঞ্চ থেকেই শুরু হয়ে গেল। বিধানসভার সমস্ত প্রধান ও অঞ্চল সভাপতিরা সকলে একসাথে চলার শপথ নিলেন।

READ MORE.....