লাভপুরের লাঙ্গলহাটা গ্ৰামে বুথ ভিত্তিক কর্মী সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী’র। বিধানসভা নির্বাচন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে লাভপুরের ঠিবা অঞ্চলের লাঙ্গলহাটা গ্রামে ছিল বুথ ভিত্তিক কর্মী সভা। ঐ কর্মী সভায় উপস্থিত ছিলেন ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী, প্রাক্তন উপপ্রধান মিঠুন কাজী, অঞ্চল সহ-সভাপতি লালু পাল প্রমূখ। এদিনের কর্মী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে একাধিক নেতৃত্বদের মুখেই বলতে শোনা যায়, লাভপুরে মনিরুল ইসলাম কে অপ্রীতিকড় ঘটনা ঘটনার জন্য নিয়ে আসা হয়েছে।
যদিও অন্যদিকে উল্টো সূর গাইলেন ঠিবা অঞ্চল সভাপতি শাহীন কাজী। তিনি বলেন, মনিরুল ইসলাম সাম্প্রদায়িক দল বিজেপির হয়ে ভোট প্রচার করে বেড়াচ্ছে এই মুসলিম নেতা। লাভপুরে বিজেপি প্রার্থীকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন এই বলে তাঁরা রাস্তায় নেমেছে। তাই আমি একটা কথা বলতে চাই কল্যাণপুর ও লাঙ্গলহাটার গ্রামবাসীদের, এই বিজেপির নেতারা এই গ্রামে ভোট চাইতে এলে আপনারা ঝাঁটাপেটা করবেন। কার্যত নির্বাচনের আগে এমনই দাওয়াই দিলেন তৃণমূল নেতা। তিনি আরও বলেন, এই বিজেপি দল যারা করে, তাঁরা গাঁজা খোর, পাতা খোর, মাতাল তাছাড়া ঐ দলে আর কেউ নেই।
যদিও এ বিষয়ে লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝা ফোনে জানান, বিজেপি নয়, যাতে দিদির সংসার চলে সে জন্যই পশ্চিমবাংলার মানুষ কে এগুলো খেতে বলে তাদের দল, যাতে রাজ্য ট্যাক্স পায়। এই ধরনের একটা ফালতু নেতার কথার উত্তর দিতে আমাদের ঘেন্না হয়। কারণ ওরা নেতৃত্বের মধ্যে পড়ে না, ওরা বুথ কমিটি ও পার্টি অফিস ঝাঁটা দেওয়ার লোক। এমনকি ওই গ্রামের খেলাটা আমিই করেছি এক যুগ ধরে, আবার খেলাটা করিয়ে দেখিয়ে দেবো খেলাটা কাকে বলে। নির্বাচনের আগে দুই নেতার চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে।















