Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিরোধীদের নিশানা, উন্নয়ন ও উৎসবেই জোর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

বিরোধীদের নিশানা, উন্নয়ন ও উৎসবেই জোর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোর উৎসবের আবহে রাজনৈতিক কর্মসূচি ও বিরোধীদের আন্দোলনকে কেন্দ্র করে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে উঠে এল উন্নয়নের কাজ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ। বুধবার মহা চতুর্থীর সকালে হাওড়ার লিলুয়ার জগদীশপুরের দেবীরপাড়ায় ভারতমাতা স্বেচ্ছাসেবী সংস্থার দুর্গাপুজোর উদ্বোধনে যোগ দেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন মন্ত্রী। দিলীপ ঘোষের কথায়, “আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি, পুজো দেখছি। যাদের কিছু করার নেই, তারা ওইসব করে বেড়াচ্ছে। সেই জন্য এখন ঠান্ডা মাথায় সবাই দুর্গাপুজো দেখুন, এটাই সবার জন্য ভালো হবে।”

 

রামলীলা ময়দানে বিরোধীদের সভা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওঠা স্লোগান প্রসঙ্গেও বিরোধীদের নিশানা করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, নবরাত্রি উপলক্ষে দেশের মানুষ যখন পুজো-পাঠ ও দেবীর আরাধনায় মগ্ন, তখন একাংশ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, দেশের মানুষ শান্তিপ্রিয় এবং উৎসবের সময়ে অশান্তি বা উত্তেজনা ছড়িয়ে কোনও রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়। দুর্গাপুজোকে ঘিরে যখন রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিল। উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, রাজনৈতিক সংঘাতের বদলে উন্নয়ন ও পুজোর আনন্দেই মন দিক সকলে।

READ MORE.....