বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির। এই তালিকায় নাম রয়েছে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। পাশাপাশি, নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদবেরও। যদি দানাপুর কেন্দ্র থেকে লড়বেন। অন্যদিকে, সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাপুর কেন্দ্র থেকে এবং বিজয় লড়বেন লখিসরাই কেন্দ্র থেকে। প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে প্রেম কুমার (গয়া কেন্দ্র), প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ (কাটিহার কেন্দ্র), অলোক রঞ্জন ঝা (সহরসা কেন্দ্র), এবং মঙ্গল পাণ্ডে (সিওয়ান কেন্দ্র)।
রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করেছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এমনটাই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর।















