বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফে আসেন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারী ২০২৬ বুধবার বেলডাঙ্গা তো শুরু হচ্ছে শিলান্যাস হওয়া বাবরী মসজিদের কাজ। প্লান ও ল্যান্ড একেবারেই প্রস্তুত, ওই দিন সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম। বসিরহাটে মাওলানাবাগে এসে এমনটাই জানালেন জনতা উন্নয়ত পর্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনি জানান, চূড়ান্ত পর্যায়ের কাজ ১১ ফেব্রুয়ারি বুধবার বেলডাঙ্গাতে শুরু হচ্ছে, এই কাজে কেউ আটকাতে পারবেন না, সকলকে আমন্ত্রণ রইল। অবশেষে বাবরী মসজিদ বেলডাঙ্গাতে শুরু হচ্ছে।
বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখকে খুন করা হয়েছে, বসিরহাটে এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বসিরহাটে মাওলানা বাগ দরবারে আসেন বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। সেখানে এসে তিনি বেলডাঙ্গার শ্রমিক আলাউদ্দিন শেখ কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘আলাউদ্দিন শেখকে খুন করা হয়েছে। সেটা নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য ঝাড়খণ্ডের হেমন্ত সরেনে সঙ্গে মুখ্যমন্ত্রী পরিকল্পনা করে এমন রিপোর্ট তৈরি করেছে। ও আত্মহত্যা করেনি। ওকে খুন করা হয়েছে। আমি আলাউদ্দিনকে ভালোভাবেই চিনি।
আসল তথ্য ধামা-চাপা দেওয়ার জন্য পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই জারি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিরোধিতা করছে। তার কিছু কর্মীদের নিয়ে নির্বাচন কমিশনে ভুল তথ্য আপলোড করছে। যার জন্য নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। আর নির্বাচনের আগে সঠিকভাবে যদি ভোটার তালিকা প্রকাশ করতে না পারে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিরোধিতা করছে’।















