Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জীবিতদের ‘মৃত’ দেখাল তালিকা!

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জীবিতদের ‘মৃত’ দেখাল তালিকা!

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জীবিতদের ‘মৃত’ দেখাল তালিকা! একাধিক ‘জীবিত’ ভোটারের নামের পাশে লিখে দেওয়া হয়েছে ‘ডিলিটেড’। অর্থাৎ তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁদের। আবার কোথাও কোথাও মৃত ভোটারের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর সঙ্গে একই কেন্দ্রে শুনানিতে ডাক না পেয়েও নামের পাশে রয়েছে ‘অ্যাজুডিকেশন’ লেখা! এমনই একাধিক দাবিতে শোরগোল পড়েছে।

 

প্রশ্ন উঠেছে, এত ঢাক ঢোল পিটিয়ে সেই ভুলে ভরা তালিকা কেন প্রকাশ করল কমিশন! তালিকা প্রকাশের পরেই ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ৭৪ নম্বর ওয়ার্ডের ৯৩ নম্বর পার্টের ঘটনা সামনে এসেছে। ওই এলাকার দুই বাসিন্দা কুসুম দুবে এবং দীপালি বর্মন। দু’জনেরই দাবি, তাঁরা সমস্ত নথি জমা করলেও ভোটার তালিকায় তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ তাঁদের অস্তিত্ব নেই বলেই বলেছে কমিশন। দীপালি, কুসুমের দাবি, ‘আমরা তালিকা দেখে অবাক হয়েছি, অনেকের সঙ্গেই এমন হয়েছে। আমাদের পরিবারের অনেকের নাম থাকলেও আমরা যেন মরে গেছি। দুজনকেই মৃত বানিয়ে দিয়েছে।’

READ MORE.....