Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেসি কাণ্ডে প্রতারিত দর্শকদের টাকা ফেরানোর উদ্যোগ রাজ্যের

মেসি কাণ্ডে প্রতারিত দর্শকদের টাকা ফেরানোর উদ্যোগ রাজ্যের

মেসিকে কলকাতায় দেখার আশায় সারা বছরের জমানো টাকা খরচ করে টিকিট কেটে প্রতারিত হওয়া ৩৩ হাজার দর্শককে অর্থ ফেরানোর উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। শনিবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী তথা জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রতারিত দর্শকদের টাকা কীভাবে ফেরানো যায়, তা নিয়ে প্রশাসনিক, অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়া চলছে। সরকার অর্থ ফেরাতে সক্ষম হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর বক্তব্য, জোম্যাটো ডেলিভারি কর্মী থেকে শুরু করে বহু সাধারণ তরুণ ৪,০০০, ৬,০০০ এমনকি ৮,০০০ টাকা পর্যন্ত খরচ করে টিকিট কিনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা প্রতারণার শিকার হন।

 

তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি।এ দিন রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে ৪০০ কোটি টাকার বিশেষ বাজেট এবং ১০০টি মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের অবহেলা, প্রশাসনিক স্থবিরতা ও ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগের প্রেক্ষিতে এই উদ্যোগ বলে জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার, পৌলমী ঘটক, সোমা বিশ্বাস, শান্তি দাস, মহম্মদ আলি কামাল, দিব্যেন্দু বড়ুয়া, আইএফএ সভাপতি কল্যাণ চৌবে-সহ বিশিষ্টরা। বক্তব্য শেষে ময়দানের বড় ক্লাবগুলি পরিদর্শনের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার বাড়িতে দুরকমেরই আছে। আমি নিজে মোহনবাগান, আমার মা ইস্টবেঙ্গল।

READ MORE.....