Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

স্বস্তির খবর ভারতীয় শিবিরে , হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা

স্বস্তির খবর ভারতীয় শিবিরে , হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা

পেটের সংক্রমণে দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর, ছাড়া পেয়েছেন ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। তার শারীরিক অবস্থা বুঝে নামিবিয়ার বিপক্ষে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আরেক ব্যাটসম্যান তিলক ভার্মা । দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিষেককে । বুধবার তাকে ছেড়ে দেওয়া হয় । দিল্লিতেই বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তিলক বললেন, ভালো আছেন অভিষেক ।

‘ যখন আমরা দিল্লিতে পৌঁছাই, তখন তার (অভিষেক) পরীক্ষা করানো হয়েছিল। সে পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিল। আমার মনে হয় আজ তাকে ছুটি দেওয়া হয়েছে এবং সে ভালো আছে। ম্যাচের আগে আমাদের আরও একদিন সময় আছে। তাই আশা করি, আমরা আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে সিদ্ধান্ত নেব, সে কেমন বোধ করছে, সেটা বুঝে আমরা সিদ্ধান্ত নেব । ‘ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছিলেন অভিষেক । ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েছিলেন আগ্রাসী এই ব্যাটসম্যান। পরে সেদিন আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছিলেন, অভিষেক পেটের সমস্যায় ভুগছেন এবং দিন দুয়েকের মধ্যে ঠিক হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

 

অভিষেক শেষ পর্যন্ত খেলতে না পারলে নামিবিয়ার বিপক্ষে ইনিংস শুরু করবেন সঞ্জু স্যামসন। নিজে ফর্ম হারিয়ে আর ইশান কিষানের দারুণ ফর্ম মিলিয়ে একাদশে জায়গা হারিয়ে ফেলেছেন তিনি।
জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা জসপ্রিত বুমরাহ সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন মঙ্গলবার। নামিবিয়ার বিপক্ষে খেলার জন্য এই তারকা পেসার প্রস্তুত বলে জানিয়েছেন তিলক । ‘ বুমরাহকে আগামীকালের ম্যাচের জন্য পাওয়া যাবে। তবে কম্বিনেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন হাতে আছে।

READ MORE.....