Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এবার পূর্ব এশিয়ায় যুদ্ধের মেঘ!

এবার পূর্ব এশিয়ায় যুদ্ধের মেঘ!

যুদ্ধের দামামা বাজল পূর্ব এশিয়ায়। আমেরিকার চাপ বাড়িয়ে বুধবার ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়াতে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দক্ষিণ কোরিয়ার সেনার মতে, এই দিনে দু’দিনে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ।

 

দক্ষিণ কোরিয়ার ‘জয়েন্ট চিফ অফ স্টাফ’ (জেসিএস) জানান, বুধবার স্থানীয় সময় দুপুর ২.২০ নাগাদ ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগেও এই অঞ্চল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যেগুলি ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে পতিত হয়। জেসিএস আরও জানান, মঙ্গলবারও উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এলাকা থেকে সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। সবমিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ৬টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

READ MORE.....