Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কত সম্পত্তির মালিক তিনি?

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কত সম্পত্তির মালিক তিনি?

ধবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে যান। সেখানেই জমা দেন মনোনয়নপত্র। হলফনামায় তাঁর সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব দেন। হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ সালে তাঁর আয় ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা আয় করেছেন মমতা। ২০২১-২২অর্থবর্ষে আয়ের পরিমাণ ৩৮ লক্ষ ১৪ হাজার ৪১০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২০-২১ সালে আয় হয়েছিল ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা।

 

 

হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ অর্থ ছিল ৭৫ হাজার ৭০০ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে মমতার। ওই অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। নির্বাচনের কাজে ব্যবহার করার টাকা রয়েছে ওই ব্যাঙ্কেরই আরও একটি অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে মাত্র ৪০ হাজার টাকা রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা।

READ MORE.....