Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গ্ৰেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ঘোষ

গ্ৰেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ঘোষ

গ্রেপ্তার রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। এবার পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। আজ বুধবার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। ফুলবাগানের বাড়িতেই ছিলেন তিনি। তাঁকে ফুলবাগান থেকে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হবে। বাংলায় পালাবদলের পর প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। তারপর গ্রেফতার হন উজ্জ্বল বিশ্বাস। এবার প্রাক্তন উত্তরবঙ্গে উন্নয়ণ মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হলেন। উদয়নের বিরুদ্ধে তোলবাজি, হুমকি, দুর্নীতির অভিযোগ ছিল। এনিয়ে তদন্ত নামে পুলিস। কিন্তু উত্তরবঙ্গে পাওয়া যায়নি উদয়নকে। শেষপর্যন্ত তাঁর খোঁজ করতে করতে ফুলবাগানে চলে আসে দিনহাটা থানার পুলিস।

 

পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা-এর সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ২০১৬ সাল থেকে কাটমানি নেওয়া ও প্রতারণার অভিযোগে দায়ের হয়েছিল উদয়ন গুহের বিরুদ্ধে। দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৪০৬/৪০৯/৪২০ ধারা সংক্রান্ত মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। ওই সঙ্গীতশিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। উদয়নের গ্রেফতারি নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিত সরকার বলেন, দম্ভ, দুর্নীতি অহংকারের ফল এই গ্রেফতার।

 

মানুষ সব দেখছে। ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের আরেকটি সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা। পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন বিধায়ক। গ্রেফতারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার। আজই প্রাক্তন মন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাবে পুলিশ।

READ MORE.....