Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চলতি মাসেই ‘অর্ণবে’র দাপটে লন্ডভন্ড হবে বাংলা?

চলতি মাসেই ‘অর্ণবে’র দাপটে লন্ডভন্ড হবে বাংলা?

যার প্রভাব পড়বে বাংলাতেও! অক্টোবর এবং নভেম্বর এই ২ মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে এবার নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে খবর, থাইল্যান্ড উপকূল থেকে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত এসেছে আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শুক্রবার থেকে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।

 

আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল জিএফএস অনুযায়ী, এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অক্টোবরের শেষ দিকে। ২৩ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এটি ২৫ শে অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মডেল অনুযায়ী ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশাতে। ২৭ শে অক্টোবর রাতের দিকে ভুবনেশ্বরের কাছাকাছি এটি স্থলভাগে ঢুকতে পারে।

READ MORE.....