Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

টাকির ইছামতীতে প্রতিমা নিরঞ্জন, নিরাপত্তায় ত্রিস্তরীয় নজরদারি

টাকির ইছামতীতে প্রতিমা নিরঞ্জন, নিরাপত্তায় ত্রিস্তরীয় নজরদারি

ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীতে টাকির ঐতিহ্যবাহী প্রতিমা নিরঞ্জন। বিজয়া দশমী উপলক্ষে বুধবার সকাল থেকেই নদীর দুই পাড়ে ভিড় জমালেন দর্শনার্থীরা। টাকির পুবের বাড়ি তথা রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন পর্ব। পরে একে একে নিরঞ্জন করা হয় অন্যান্য পুজো কমিটির প্রতিমাও।ইছামতির এক দিকে ভারত, অন্য দিকে বাংলাদেশ। সীমান্তের এই নদীতে প্রতিমা নিরঞ্জন দেখতে প্রতি বছরই ভিড় করেন বহু মানুষ।

 

এ বারও টাকি ও সংলগ্ন এলাকায় ছিল উৎসবের আবহ। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূরদূরান্ত থেকেও এসেছেন পর্যটকেরা।উৎসবের ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। নদীপথে স্পিডবোট নিয়ে চলছে টহলদারি।

 

নদী ও সংলগ্ন এলাকায় নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন রাজ্য পুলিশের কর্মী এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানেরা।নদীপথ থেকে স্থলভাগ সর্বত্রই সতর্ক নজরদারি চালাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। সব মিলিয়ে, ঐতিহ্যবাহী বিসর্জনকে ঘিরে টাকিতে উৎসবের আবহের পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর প্রশাসন।

READ MORE.....