Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত, নিশানায় মমতা

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত, নিশানায় মমতা

দলের নাম ও প্রতীক কার হাতে থাকবে, তা নির্ধারণের জন্য শনিবার জাতীয় নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হয় কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা। প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে চলা এই আলোচনার পর সংবাদমাধ্যমের সামনে এসে বিরোধী দলনেতা জানান, তাঁরা নিজেদের বক্তব্য বিস্তারিতভাবে কমিশনকে জানিয়েছেন এবং আলোচনায় সন্তুষ্ট। তবে বিকল্প প্রতীক নিয়ে কোনও কথা হয়নি বলে স্পষ্ট করেন তিনি।

 

কমিশন আরও কিছু নথি চেয়েছে, যা আজই জমা দেওয়া হবে বলে জানান ঋতব্রত। ১৬ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানানোর অনুরোধও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।শুনানিতে ঋতব্রতর পাশাপাশি ছিলেন আখরুজ্জামান, অরূপ ও চন্দ্রিমা, সঙ্গে তাঁদের আইনজীবী। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন ঋতব্রত। তাঁর অভিযোগ, দলে কোনও গণতান্ত্রিক প্রক্রিয়া নেই, কেবল একজনের ইচ্ছাতেই সবকিছু চলে।

 

তিনি জানান, তৃণমূল কংগ্রেস কোনও পারিবারিক সম্পত্তি নয়, বরং তা তৃণমূল স্তরের কর্মীদের দল। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলেও তিনি স্পষ্ট করেন।পাশাপাশি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন ঋতব্রত। তাঁর দাবি, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিবারের কত সদস্য আইনজীবী হিসেবে মামলা লড়ে অর্থ উপার্জন করেছেন, তা জানতে চাওয়া হবে।

READ MORE.....