Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

৩০ অক্টোবর থেকে ইন্ডিয়ান ফুটবল লিগের নতুন মরশুম

৩০ অক্টোবর থেকে ইন্ডিয়ান ফুটবল লিগের নতুন মরশুম

আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ফুটবল লিগের ২০২৬-২৭ মরশুম। মঙ্গলবার নয়াদিল্লির ফুটবল হাউস-এ ইন্ডিয়ান ফুটবল লিগ গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন মরশুমের সূচনার দিন চূড়ান্ত হয়। বৈঠকে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে ২০২৩-২৪ এবং ২০২৫-২৬ মরশুমের পারফরম্যান্স পর্যালোচনার পর নতুন মরশুমের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।লিগের সম্প্রচার এবং দর্শকসংখ্যা নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়।

 

আইএফএল ও এআইএফএফ কর্তাদের তরফে গত মরশুমের পরিসংখ্যানে সন্তোষ প্রকাশ করা হয়েছে। জানানো হয়, ২০২৪-২৫ মরশুমের তুলনায় ২০২৫-২৬ মরশুমে লিগের দর্শকসংখ্যা চারগুণ বেড়েছে। ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এই পরিসংখ্যানকে ইতিবাচক বলেই মনে করছে কর্তৃপক্ষ।

 

আসন্ন মরশুমে বিদেশি ফুটবলার সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। গভর্নিং কাউন্সিলের অনুমোদন অনুযায়ী, একটি ম্যাচে একই সময়ে সর্বোচ্চ তিন জন বিদেশি ফুটবলার মাঠে খেলতে পারবেন।লিগের পরিধি বাড়াতে নতুন ভেন্যুও যুক্ত হচ্ছে। ২০২৬-২৭ মরশুমে নাগাল্যান্ড ও ওড়িশাকে নতুন ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, এবার পূর্ণাঙ্গ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।প্রস্তুতি ও সম্প্রচার চুক্তি নিয়ে গত ৭ সেপ্টেম্বর প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন এআইএফএফ-এর উপ-সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণ এবং ক্লাব প্রতিনিধিরা। বৈঠক শেষে সত্যনারায়ণ জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

 

গত মরশুমের সংক্ষিপ্ত সূচি সত্ত্বেও দর্শকদের সাড়া ছিল উল্লেখযোগ্য। নতুন দল ও ভেন্যু যুক্ত হওয়ায় আসন্ন মরশুম আরও আকর্ষণীয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে খসড়া বাজেট, স্পনসরশিপ প্যাকেজ এবং লিগের নতুন চার্টার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।এছাড়া পূর্ণাঙ্গ সূচি, দলগুলির প্রস্তুতি এবং আয়োজক সংস্থাগুলির সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে। নতুন কাঠামোয় প্রতিযোগিতার মান, সম্প্রচার এবং দর্শকসংযোগ বাড়ানোর লক্ষ্যেই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

READ MORE.....