চার হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বোলপুর থানার পুলিশ। বোলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দর্জিপাড়ায় অভিযান চালিয়ে একজন গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সৌরভ চন্দ্র। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। রয়েছে কালীপুজো ও। খুব স্বাভাবিকভাবেই পূজোকে সামনে রেখে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুদ করেছিল সৌরভ চন্দ্র।
বোলপুরের দর্জিপাড়া ১১ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। সেখানেই শনিবার রাতে পুলিশ হানা দেয়। তারপরই পাশে সাফল্য। বোলপুর থানার পুলিশ সূত্রে খবর, ৪০ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পূর্ণ অবৈধভাবে মজুদ করেছিল। গ্রেফতার করা হয়েছে সৌরভ চন্দ্র নামে এক যুবককে। তার বিরুদ্ধে স্পিসিফিক ধারায় মামলা করা হয়েছে।














