Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের

পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের

পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডির পর সিবিআই মামলাতেও তাঁকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি হয়নি। এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে জামিন দেওয়ার জেলমুক্তির আশা বাড়ল।

 

যদিও আইনজীবীদের একাংশের মত, ইডি-সিবিআইয়ের বিশেশ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাই খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল। তাঁর আইনজীবী জানান, ইডি যে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল, সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন।

 

এবার তাঁকে সিবিআই মামলাতেও জামিনে দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল। কিন্তু তিনবছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্ত নতুন কোনও সূত্র উঠে আসেনি বলে দাবি করেন পার্থর আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

READ MORE.....