বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। তাই এখন থেকে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচনের। ভাষা সন্ত্রাসকে সামনে রেখে ভোট প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাকর্মীদের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই পাহাড়ের তিনটে আসনএবং তরাই ও ডুয়ার্সের ভোট পরিস্থিতি পর্যালোচনা শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসে পাহাড়ের ভোট পরিস্থিতি নিয়ে গোপন বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, বিমল গুরুং, রোশন গিরি।
২০২৪ সালে লোকসভার ভোটে বিজেপি সাংসদ রাজু বিস্তার হয়ে প্রচার করেছিলেন বিমল গুরুংরা।ওই সময় শুভেন্দু অধিকারীর সভাতে মঞ্চে উঠে ভাষণও দিয়েছিলেন বিমলরা।২০২১ সালে বিজেপি পাহাড়ে এককভাবে লড়াই করে দার্জিলিং এবং কার্শিয়াং আসনে জয়ী হয়েছিল। কালিম্পং এ অনিক থাপার নেতৃত্বে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয়ী হয়েছিল। ২০২১ সালে বিমল রা হাত মিলিয়ে ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কিন্তু তাতে ভরাডুবি হয় তাদের। তাই এবার তারা পাহাড়ের আসন নিয়ে এখন থেকেই বিজেপির সঙ্গে বোঝাপড়া শুরু করতে চায়।এজন্যই বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসে বিমল গুরুং।
কার্শিয়াং এ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের প্রকাশ্যে বিরোধ রয়েছে। গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপ্রসাদ শর্মা দলের বিরুদ্ধে গিয়ে পার্টি হয়েছিলেন। যদিও তার জামানত বাজেয়াপ্ত হয়। এবার সম্ভবত বিষ্ণুপ্রসাদ শর্মাকে আর পার্থি করবে না বিজেপি।তবে রাজু বিস্তার অনুরোধে শুভেন্দু অধিকারী বিমল গুরুং দের প্রাথমিক কথাবার্তা শুরু করে দিলেন। কারণ বিজেপি চায় বাংলায় তৃণমূলের ভরাডুবি।













