দুর্গাপ্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মাতল মুর্শিদাবাদের জঙ্গিপুর। একদিকে মাকে বিদায় জানানোর আবেগ, অন্যদিকে ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উচ্ছ্বাস। বৃহস্পতিবার সকাল থেকেই ভাগীরথী নদীর বুকে নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। গদাইপুর ও পেটকাটি পুজোকে কেন্দ্র করে এই নৌকা বাইচ ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। সদরঘাট থেকে কলেজঘাট, গাড়ির ঘাট সংলগ্ন এলাকায় চোখে পড়ে মানুষের ব্যাপক সমাগম।
দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে নতুন করে উৎসবের আবহ মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বৃহস্পতিবার সকাল থেকেই ভাগীরথী নদীর বুকে শুরু হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আর সেই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে ভিড় জমান অসংখ্য মানুষ।জানা গিয়েছে, গদাইপুর ও পেটকাটি পুজোকে কেন্দ্র করে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।
জঙ্গিপুরের সদরঘাট, কলেজঘাট এবং গাড়ির ঘাট সংলগ্ন ভাগীরথী নদীর বিভিন্ন এলাকায় নৌকা বাইচ দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে। নদীর বুকে নৌকার প্রতিযোগিতা, মাঝিদের ছন্দময় বৈঠা চালানো এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।বিশেষ করে পেটকাটি পুজোর প্রতিমা দর্শন ও নিরঞ্জন ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবারের সদস্যদের সঙ্গে বহু মানুষ নদীর ঘাটে হাজির হন এই ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী থাকতে। একদিকে প্রতিমা নিরঞ্জনের বিষাদের সুর, অন্যদিকে নৌকা বাইচের উত্তেজনা দুইয়ের মেলবন্ধনে জঙ্গিপুরের উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অন্যদিকে, নিরঞ্জন ও নৌকা বাইচ চলাকালীন নিরাপত্তা বজায় রাখতে নজরদারি চালায় জঙ্গিপুর পুলিশ জেলা। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সব মিলিয়ে, ঐতিহ্য, আবেগ আর আনন্দের মেলবন্ধনে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে ভাগীরথীর বুকে নৌকা বাইচ জঙ্গিপুরের উৎসবকে করে তুলল আরও বর্ণময়। আর সেই উৎসবের সাক্ষী থাকতে নদীর ঘাটে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।














