Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রধানমন্ত্রী জন্মদিনে লাড্ডু বিলি

প্রধানমন্ত্রী জন্মদিনে লাড্ডু বিলি

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বুধবার, সারা দেশের পাশাপাশি আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রেও পালিত হয়। আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর বিজেপির নেতা অভিজিৎ ওরফে আচার্যের নেতৃত্বে কুলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা লাড্ডু বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ছবিতে ফুল দেওয়া হয়। এই প্রসঙ্গে অভিজিৎ আচার্য বলেন, এদিন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী নেতা নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে কুলটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর কারণেই আজ ভারত সমগ্র বিশ্বে এমন একটি স্থান অর্জন করেছে যে মানুষ ভারত এবং ভারতের মানুষদেরকে শ্রদ্ধার সাথে দেখছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলার প্রকৃত উন্নয়ন হবে এবং বাংলায় বিজেপি সরকার গঠন করবে।

READ MORE.....