Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গুরুনানক জয়ন্তীর আগে বড়বাজারের গুরুদ্বারে গিয়ে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী

গুরুনানক জয়ন্তীর আগে বড়বাজারের গুরুদ্বারে গিয়ে বিষ্ফোরক মুখ্যমন্ত্রী

‘আগের সরকার সংখ্যালঘু বলতে শুধু মুসলিমদেরই বুঝত। অথচ সংখ্যালঘুদের মধ্যে শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষও রয়েছেন।’ গুরুনানক জয়ন্তীর আগে বড়বাজারের গুরুদ্বারে গিয়ে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে এমন বিষ্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুনানক জয়ন্তীর আগে রবিবার সকালে বড়বাজারের গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাথায় গেরুয়া কাপড় পরে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে প্রার্থনায় অংশ নেন তিনি। গুরুদ্বার থেকে শিখদের নগর কীর্তনেও যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে শিখ প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেন তিনি। গুরুদ্বারে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, যা প্রথা আছে করলাম।

 

আর আমাকে ওঁরা স্বাগত করেছেন, বলতে দিয়েছেন। আমি প্রকাশ পরবে দু’মিনিটের শুভেচ্ছা বার্তা দিয়েছি। প্রার্থনা পর্ব মিটতে এমজি রোডের উপর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই মিছিলে শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে পা-মেলান মুখ্যমন্ত্রী। ফুলমালায় সুসজ্জিত ট্রাক, একাধিক ট্যাবলো এবং কীর্তনের দলের সঙ্গে শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় তাঁকে। শোভযাত্রা দেখতে রাস্তার দু’পাশে ছিল ভিড়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরাও শোভাযাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে বড়বাজার ও এমজি রোড সংলগ্ন এলাকায় সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে দড়ি বেঁধে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। একই দিনে ঝাড়গ্রাম, হাওড়া এবং নন্দকুমারে একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও সকালে বড়বাজারের গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের উৎসবের আনন্দে সামিল হন শুভেন্দু অধিকারী।

 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিখ সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, শিখরা প্রকৃত রাষ্ট্রবাদী। দেশকে রক্ষা করার জন্য তাঁরা লড়াই করেছেন। রাষ্ট্রের সুরক্ষায় শিখদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি আগের সরকারের সংখ্যালঘু নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগের সরকার সংখ্যালঘু বলতে শুধু মুসলিমদেরই বুঝত। অথচ সংখ্যালঘুদের মধ্যে শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষও রয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মকে রক্ষায় গুরুদেবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুরুদ্বারে তাঁকে স্বাগত জানানো হয়েছে। সেখানকার প্রচলিত রীতি মেনেই সমস্ত ধর্মীয় আচার পালন করেছেন। সেইসঙ্গে গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনায় অংশ নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 

সব মিলিয়ে, গুরুনানক জয়ন্তীর আগে গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশরক্ষা ও সনাতন ধর্ম রক্ষায় তাঁদের ঐতিহাসিক অবদানের কথাও ফের স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই মন্তব্যের পরই পাল্টা সরব হন মমতা তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, শিখ সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সরকারি দলিলেই উল্লেখ রয়েছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে যখন বলা হচ্ছে, এই শিখ সংগঠনের জন্য, শিখেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এখনও লিখিত আকারে সরকারি দলিলে রয়েছে। ওই সরকারি দলিল দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে প্রকৃত একজন মানুষ, সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। সবসময় ভোট রাজনীতি দেখেন। উনি কোনওদিন মানবতার রাজনীতি করেননি।

READ MORE.....