Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রোটিয়াদের লজ্জার দিনে নজির ইংল্যান্ডের

প্রোটিয়াদের লজ্জার দিনে নজির ইংল্যান্ডের

ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং ও জফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা। রবিবার সাউদ্যাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ড ৩৪২ রানে জয় তুলে নেয়।প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ঝড় তোলে। জ্যাকব বেথেল খেলেন ক্যারিয়ারের প্রথম শতক (৮২ বলে ১১০), জো রুট করলেন সেঞ্চুরি (১০০), জস বাটলার অপরাজিত থাকেন ৬২ রানে।ওপেনার জেমি স্মিথও করেন ৬২। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড সংগ্রহ করে ৪১৪ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।৪১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। আর্চারের গতির সামনে অসহায় দক্ষিণ আফ্রিকা ২০.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।

আর্চার একাই নেন ৪ উইকেট, আদিল রশিদ দখল করেন ৩টি।এই হারে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা বরণ করল দক্ষিণ আফ্রিকা। আগের রেকর্ড ছিল ২০২৩ সালে ভারতের শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানের জয়।সিরিজে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছিল ইংল্যান্ড।তবে শেষ ম্যাচে রেকর্ড গড়া জয়ে কিছুটা ঘুরে দাঁড়াল তারা। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা।

READ MORE.....