Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলাদেশে হুলস্থূল

বাংলাদেশে হুলস্থূল

শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা। প্রায় চার ঘণ্টা দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে শাহপুর গ্রামের ওই বৃদ্ধ হজ পালনের জন্য সৌদিতে যান। সেখানে তিনি তাঁর লাগেজ ফেলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বৃদ্ধ হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে জানতে আড়াইবাড়ি গ্রামের মহম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত ‘কসবা হজ কাফেলা’ ট্রাভেল এজেন্সিতে যান।

 

অভিযোগ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়ভার সংশ্লিষ্ট হজযাত্রীর। এ বিষয়য়ে প্রতিষ্ঠানের কিছু করার নেই। এরপরই দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর শনিবার সকালে শয়ে শয়ে লোক জড়ো করে দু’পক্ষই এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

চলে ভাঙচুর, পাথরবৃষ্টি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। দু’পক্ষের সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের সেল। ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

READ MORE.....