কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করার পর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খোস মেজাজে রয়েছেন এবং চাঙ্গা হয়ে উঠছেন। তাই জনসংযোগ বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত্রি পর্যন্ত একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন। রবিবার সকালে খড়্গপুর শহরের মুগদা এলাকায় তিনি চা চক্রে মিলিত হন। এরপর সেখান থেকে খড়গপুর গ্রামীন বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি অঞ্চলের যমুনা মালী এলাকায় বিজেপির এক কর্মসূচি তে যোগদান করেন।
এছাড়াও তিনি রবিবার একাধিক কর্মসূচিতে যোগদান করেন। রবিবার সকালে তিনি খড়্গপুর শহরের বোগদা এলাকায় চা চক্রের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি বলেন বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে… নতুন বছর নতুন সরকার ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে দুর্নীতি ও চুরি করেছে তা বাংলার মানুষ ধরে ফেলেছে। তাই বাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন হবে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান। তিনি ছিলেন খোশ মেজাজে, হাসিখুশি মুখে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলেছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। দিলীপ ঘোষ কে স্ব মহিমায় পেয়ে খুশি বসে যাওয়া বিজেপির নেতা ও কর্মীরা।














