Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাড়তি রোজগারের আশায় পর্ন সাইটে কোহলির সতীর্থ!

বাড়তি রোজগারের আশায় পর্ন সাইটে কোহলির সতীর্থ!

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছিলেন তিনি। তাঁর নাম টাইমাল মিলস। ইংল্যান্ড এবং সাসেক্সের পেসার ছিলেন তিনি। ডেথ ওভারে বোলিংয়ে বিশেষ দক্ষতার জন্য তিনি পরিচিতি পেয়েছিলেন। মিলস কেবল অ্যাডাল্ট সাইটে নামই লেখাননি, একই সঙ্গে তিনি সেই সাইটের লোগোও ব্যাটে ব্যবহার করেছেন।

 

২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মিলস। তাঁর এহেন কাণ্ডে অস্বস্তিতে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপও নিয়েছে ইসিবি। ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতায় অ্যাডাল্ট সাইটের (ওনলিফ্যানস) প্রভাবমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছে ইসিবি। মিলসকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট সাইটের কোনও লোগো ব্যাটে বা অন্য কোনও সরঞ্জামে ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশ্ন হল মিলস কি বাড়তি রোজগারের আশায় অ্যাডাল্ট সাইটে অ্যাকাউন্ট খুলেছেন?

READ MORE.....