Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজেপিকে কটাক্ষ দেবাংশুর

বিজেপিকে কটাক্ষ দেবাংশুর

পুরুলিয়ার একটাও সাধারণ মানুষের এসআইআর থেকে নাম বাদ পড়তে দেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় নির্দেশে, বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূলের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মত মানুষের পাশে থাকবে।

 

শনিবার পুরুলিয়া ট্যাক্সি স্টান্ডে বিজেপির মিথ্যাচার, ভ্রষ্টাচার, এসআইআর ও সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। এদিন সেই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলো তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যে নির্বাচন কমিশনের এস আই আর প্রক্রিয়া শুরু হওয়াতে প্রত্যেকটি রাজনৈতিক দলের শুরু হয়েছে তৎপরতা। গত কয়েক দিন আগে পুরুলিয়ার ট্যাক্সীস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী সভা করেন। সেই সভার পাল্টা তৃণমূলের তরফে এই সভায় দেবাংশুর বক্তব্য রাখেন।

 

এদিনের সভা থেকে দেবাংশু মিঠুন কে কটাক্ষ করে বলেন মিঠুন চক্রবর্তী নিজের ছেলেকে বাঁচাতে বিজেপি জয়েন করেছে মাঝেমধ্যে তার আবার মুখ্যমন্ত্রী হবার শখ হয় , বাংলার জন্য কি করেছেন মিঠুন চক্রবর্তী ? এই প্রশ্ন করেন তিনি। এদিন দেবাংশু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন, তারকাটা। তিনি আরো বলেন বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূলের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে। যাতে একটাও পুরুলিয়ার মানুষের নাম যাতে শুভেন্দুর মতো তারকাটা বাদ না দিতে পারে তার জন্য প্রত্যেক তৃণমূল কর্মী আগামী তিন মাস রাত-দিন আপনাদের পাশে থাকবে।

 

এছাড়াও তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসেছে সেখানে আদিবাসীদের জমি কেড়ে হেক্টর হেক্টর জমি আদানী এবং আম্বানি কে বিক্রি করেছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সরেন , পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালী , বাগমুন্ডি বিধায়ক সুশান্ত মাহাতো সুজয় বন্দোপাধ্যায় প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলঘড়িয়া সহ প্রমুখ। এই দিনের সভার পর জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

READ MORE.....