Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বি এল ও –এর অনিয়মে ভোগান্তি, ফর্ম জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বি এল ও –এর অনিয়মে ভোগান্তি, ফর্ম জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথে বি এল ও –এর কাজ নিয়ে তীব্র ক্ষোভ বাড়ছে। অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বি এল ও –কে বাড়ি বাড়ি গিয়ে এস আই আর ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা থাকলেও, ওই বুথের বি এল ও বেলেরা খাতুন দীর্ঘদিন ধরেই গ্রামের এক বাড়ির বারান্দাতেই বসে এই কাজ করছেন। ফলে বিভিন্ন গ্রামের মানুষকে নিজস্ব কাজকর্ম ফেলে সেই জায়গায় এসে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, শুরু থেকেই বি এল ও বাড়ি বাড়ি যাননি। প্রতিটি গ্রামের মানুষের বাধ্যতামূলকভাবে ওই বারান্দায় এসে এস আই আর ফর্ম নেওয়া ও জমা দিতে হচ্ছে। এতে বৃদ্ধ-বৃদ্ধা, কর্মজীবী মানুষ এবং ছাত্রছাত্রী সকলেই বিপাকে পড়ছেন।

তবে বি এল ও বেলেরা খাতুন দাবি করেন, আমি একা মানুষ। ১২০০ ভোটারের কাজ একা সামলানো কঠিন। তাই যেখানেই যাচ্ছি, সেখানেই এক জায়গায় বসে সবার কাজ করছি। কিন্তু গ্রামবাসীর বক্তব্য—তিনি কখনও বাড়ি বাড়ি যাননি; শুরু থেকেই একই জায়গায় বসে সব ফর্ম নেওয়া ও জমা নিচ্ছেন।

ফলে প্রশাসনিক নির্দেশ অমান্য করে বি এল ও –এর এই কাজের ধরণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।

READ MORE.....