Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটের আগে কড়া প্রহরা

ভোটের আগে কড়া প্রহরা

দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়া শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই শহরের সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের অফিসাররা। এদিন শহরের রাস্তায় সিআরপিএফ-এর সাঁজোয়া গাড়িও দেখা যায়। এর পাশাপাশি এদিন জওয়ানদের সাধারণ মানুষের মধ্যে বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা লিফলেট বিলি করতে দেখা যায়। ওই লিফলেটে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটারদের কাছে আবেদন করা হয়েছে। সাধারণ বাসিন্দারা বুধবার ভোটের দিনে কঠোর পুলিশি নিরাপত্তা নিয়ে খুশি বলে জানান।

READ MORE.....