বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশন চত্বর এলাকায় এক যাত্রীকে দেখে সন্দেহ জাগে নিউ ফরাক্কার জিআরপির । শুরু করে জিজ্ঞাসাবাদ, তারপর তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একটি কভার ফাইলের মধ্যে থেকে উদ্ধার প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট। ধৃতের নাম রাকিবুল হাসান। বাড়ি মালদার বৈষ্ণবনগর। জিআরপি সূত্রে জানাযায়, এদিন সকাল বেলায় গোপন সুত্রে খবর পেয়ে নিউ ফরাক্কার জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায়।
সেই সময় ১ নম্বর প্লাটফর্মে এক যাত্রীকে সন্দহজনজ ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। জালোট গুলির মধ্যে ৫০০ টাকার ১০০০ পিস এবং ২০০ টাকার ৫০০ পিস জালনোট ছিল বলে জিআরপি পুলিশ সুত্রে জানাযায়। তার পর তাকে গ্রেফতার করে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল নোট গুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে। বিহারের গয়া পাচার করার জন্য নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যেই ঘোরাফেরা করছিল। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি।













