Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অর্ণবের প্রভাব, ঝোড়ো বাতাসে ধরাশায়ী জমির আমন ধান

অর্ণবের প্রভাব, ঝোড়ো বাতাসে ধরাশায়ী জমির আমন ধান

অর্ণবের প্রভাবে লাগাতার বৃষ্টি ও ঝোড়ো বাতাসে এবার ধরাশায়ী হয়ে পড়ল বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বিঘের পর বিঘে জমির আমন ধান। ধান পাকার ঠিক আগে এভাবে ধান গাছ ধরাশায়ী হয়ে পড়ায় ব্যপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। বাঁকুড়া জেলায় সাধারণত আমন ধানের চাষ হয় একটু দেরিতে। তবে বাঁকুড়ার কোতুলপুর ব্লক রাজ্যের অন্যতম আলু উৎপাদক অঞ্চল হওয়ায় এই এলাকায় ধান রোপণ করা হয় একটু আগেই। স্বাভাবিক ভাবে এই ব্লকের অধিকাংশ জমিতেই এখন ধান পেকে গেছে। আর এই সময়ই কার্যত আমন ধানের জমিতে মই দিয়ে গেল অর্ণব।

 

অর্ণবের জেরে গত ৩ দিন ধরে বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকায় হালকা এলোমেলো ঝোড়ো বাতাস ও সঙ্গে দোসর হয় হালকা বৃষ্টি। আর এতেই আমন ধান চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা তৈরী হয়। বৃষ্টি তেমন ক্ষতি করতে না পারলেও এলোমেলো ঝোড়ো বাতাসে ওই ব্লকের বিঘের পর বিঘে কৃষিজমির আমনধান কার্যত মাটিতে শুয়ে পড়ে।

 

মোটা অঙ্কের ঋণ নিয়ে আমন ধানের চাষ করার পর শেষ পর্যায়ে এভাবে এভাবে ক্ষতির মুখে পড়ায় মাথায় হাত পড়েছে আমন চাষিদের। চাষিদের দাবি জমির ধান এভাবে শুয়ে পড়ায় ফলন যেমন কম হবে তেমনই উৎপাদিত ধানে ভুয়ো ধানের পরিমাণ বৃদ্ধি পাবে। আমন ধানে লোকসান বৃদ্ধি পেলে পুঁজির অভাবে প্রভাব পড়তে পারে পরবর্তী আলু চাষেও। এই পরিস্থিতিতে সরকারি ক্ষতিপূরণের প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

READ MORE.....