Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন ভেন্ডার সুমন হাজরার

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন ভেন্ডার সুমন হাজরার

আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন ভেন্ডার সুমন হাজরার। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। ২০২৪ সালে অভয়া কাণ্ডের পর আর জি করে মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগের কিনারা করতে নামে ইডি ও সিবিআই। বেআইনিভাবে অন্যকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন কলেজের ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে দু’জন। পরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হন। সুমন ও বিপ্লব তাঁর ঘনিষ্ঠ ছিলেন।

 

পুজোর আগেই সুপ্রিম কোর্ট জামিন দিয়েছিল সন্দীপকে। এবার হাই কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন ভেন্ডার সুমন হাজরা। ২০২৪ সালে আর জি কর মেডিক্যালে দুর্নীতির মামলায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। হাওড়ার বাসিন্দা এই দু’জনকে সন্দীপ ঘোষ বেআইনিভাবে প্রচুর সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। কারণ, তাঁরা সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই থেকে দু’জনই জেলবন্দি ছিলেন। পুজোর ঠিক আগেই বিচার প্রক্রিয়া বিলম্বের যুক্তি দেখিয়ে সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

READ MORE.....