তারাতলা কাণ্ডে শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরমধ্যেই সমাজমাধ্যমে ঘটনার জন্য শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।














