Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ওমানে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার দায় স্বীকার

ওমানে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার দায় স্বীকার

ওয়াশিংটন জানিয়েছে, ইরানের তেল রপ্তানি ঠেকাতে ওই জলপথে আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা লঙ্ঘন করেছিল জাহাজটি। সেই কারণেই বাণিজ্যতরীটিকে লক্ষ্যবস্তু করা হয়। একইসঙ্গে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তারা।

 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওমানের শিনাস বন্দরের কাছে এমটি জলবীর নামক জাহাজটি হামলার শিকার হয়। এটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী। বাণিজ্যতরীটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু বর্তমানে তাঁরা কেমন রয়েছেন, তা এখনও জানা যায়নি।

 

এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দায় স্বীকার করল আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্ট কম) তাঁদের এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানি ঠেকাতে জলপথে যে অবরোধ আরোপ করেছে আমেরিকা, তা লঙ্ঘন করে জাহাজটি। সেই কারণেই ১০ জুন (বুধবার) রাত ১১টা ২০ মিনিট নাগাদ ওমান উপসাগরে ট্যাঙ্কারটিকে অচল করে দেয় মার্কিন বাহিনী সেনা।’

 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আমাদের নির্দেশ বারবার অমান্য করায় একটি মার্কিন বিমান জাহাজটির ইঞ্জিন রুমে দু’টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।’ ইতিমধ্যেই হামলার শিকার হওয়া ট্যাঙ্কারটির একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঝ ,সমুদ্রেই দাউ দাউ করে জ্বলছে জাহাজটি।

READ MORE.....