জীবনকৃষ্ণর বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার বিকেলে বড়ঞা থানার আন্দি গ্রামে থাকা তাঁর বসতবাড়ি ‘সাতকড়ি’ ভবনে সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছয়। মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ককে পরপর দু’বার গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বর্তমানে জেলেই রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেপ্তার করে সিবিআই।
তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এবং দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে গ্রেপ্তার করেন। সেসময়েও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তৎকালীন বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি।













