Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কলকাতার রাস্তা থেকে মুছে যাবে লেনিন-মার্কসের নাম, সঙ্গে এঁদের কী সম্পর্ক বাংলার:কার্তিক

কলকাতার রাস্তা থেকে মুছে যাবে লেনিন-মার্কসের নাম, সঙ্গে এঁদের কী সম্পর্ক বাংলার:কার্তিক

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের গঠিত ১০ সদস্যের রাস্তা, সেতু ও জনস্থান নামকরণ কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ সোমবার কলকাতা পুরসভায় কমিটির জন্য বরাদ্দ ঘরে কাজ শুরু করেন। সেখানেই তিনি জানান, লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

 

তাঁর বক্তব্য, বাংলা বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্ক বিবেচনা করেই নতুন নাম নির্ধারণ করা হবে।কমিটির কাছে ইতিমধ্যে বিভিন্ন রাস্তার নাম পরিবর্তনের একাধিক আবেদন এসেছে। কার্তিক মহারাজ জানান, এককভাবে সিদ্ধান্ত নেওয়া হবে না। কমিটির সদস্যরা সপ্তাহে এক দিন বৈঠক করে প্রস্তাবগুলি আলোচনা করবেন। পরে সুপারিশ বিধানসভায় পাঠানো হবে। দুর্গাপুজোর পর কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা।তিনি আরও জানান, বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। চৈতন্য মহাপ্রভুর নামে ওই রাস্তার নামকরণের কথা ভাবা হচ্ছে। বিপ্লবী, সাধু-সন্ন্যাসী এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম নতুন নামকরণে গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

 

প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর নামও বিবেচনায় রয়েছে।লেনিন ও মার্কসের নাম বদলের প্রস্তাব ঘিরে বিরোধিতা করেছে বামেরা। সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্তের অভিযোগ, ইতিহাসবিদ বা বিশিষ্ট ব্যক্তিদের বদলে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের নিয়ে কমিটি তৈরি হওয়ায় এমন সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর দাবি, মার্কস ও লেনিন বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের আন্দোলনের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ব্যক্তিত্ব।তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নামে থাকা রাস্তার নাম পরিবর্তন করা উচিত নয়।

READ MORE.....