Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কাছাকাছি ভারত-চিন, দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!

কাছাকাছি ভারত-চিন, দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!

দিল্লি-বেজিংয়ের সম্পর্ক ‘উন্নত’। বিদেশমন্ত্রী এস জয়শংকর নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন।

সোমবার নিউ ইয়র্কে ‘এশিয়া সোসাইটি’ আয়োজিত এক আলোচনাসভায় ভাষণ দিচ্ছিলেন জয়শংকর। সেখানেই উঠে আসে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের বর্তমান ছবিটা ঠিক কেমন, সেই প্রসঙ্গ। আর সেখানেই তিনি দাবি করলেন সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। তাঁকে একটি প্রশ্ন করা হয় বিষয়টি নিয়ে। জবাবে জয়শংকর বলেন, ”যদি আমার কাছে জানতে চান, ২০২৫ সালের সঙ্গে তুলনা করলে, সম্পর্কের কি উন্নতি হয়েছে? আমি বলতেই পারি, হ্যাঁ।

 

আর ২০২৪ সালের তুলনা করলে উন্নতি আরও বেশি।” বিদেশমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, সম্পর্কের অবকাঠামোয় খুব বেশি পরিবর্তন হয়নি তা নয়। জানিয়েছেন, ”যে মুহূর্তেই পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল, তখনই অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হয়ে যায়। কারণ ২০২০ সালের ঘটনা এবং সীমান্তে দীর্ঘ অচলাবস্থার ফলে আমাদের সম্পর্ক সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

READ MORE.....