Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের

আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের

এহেন প্রশ্নের জবাব খুঁজতেই বিশেষ অধিবেশন ডাকল সিপিএম। আগামী ৩০ এবং ৩১ আগস্ট কল্যাণীতে হবে বিশেষ এই অধিবেশন। সেখানেই বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বসবে পার্টির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেখানে যোগ দেবেন সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ পলিটব্যুরোর বেশ কয়েকজন সদস্য। বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছর ধরে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হলেও ভোট ব্যাঙ্কে তার প্রভাব পড়েনি। পাঁচ শতাংশেই আটকে রয়েছে পার্টির জনসমর্থন।

 

বিজেপি বা তৃণমূলের দিকে চলে যাওয়া গরিব মানুষের ভোট ফেরানো যায়নি। তবে আশা জাগিয়েছে দু’টি ঘটনা। প্রথমটি, এবারে নির্বাচনে খাতা খুলতে পেরেছে। বিধানসভায় গিয়েছেন একজন বিধায়ক। দ্বিতীয়ত, ফলতা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসা। যা কিছুটা হলেও নেতা-কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়েছে। পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছে, রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন না হলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটও ফিরবে বলে মনে করা হচ্ছে।

 

এহেন পরিস্থিতিতে ঘরে বসে থাকলে হবে না। কিন্তু এখনই সরকারের বিরুদ্ধে পথে নামলে হিতে ফল বিপরীত হতে পারে। নয়া সরকারকে আরও কিছুটা সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আন্দোলনের রূপরেখা নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। আর সেই আলোচনাই হতে পারে বলে সিপিএম সূত্রে খবর।

READ MORE.....