Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কালীঘাট অভিযানে সরকারি কর্মীরা, রণক্ষেত্রে রাজপথ

কালীঘাট অভিযানে সরকারি কর্মীরা, রণক্ষেত্রে রাজপথ

বকেয়া ডিএ মহার্ঘ ভাতার দাবিতে আবারও তপ্ত মহানগরী। সুপ্রিম কোর্টের ডেডলাইন পার হতে চললেও সুরাহা মেলেনি। এই অভিযোগে বৃহস্পতিবার সরাসরি ‘কালীঘাট অভিযান’-এর ডাক দিল রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। দুপুরের পর থেকেই আন্দোলনকারীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় ধর্মতলা চত্বর। আটকে পড়ে অসংখ্য যানবাহন। নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের।

 

মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু হতেই লিন্ডসে স্ট্রিটের মুখে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড দিয়ে পথ আটকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের বাধায় আন্দোলনকারীরা রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম-আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট অভিযোগ তুলে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু ডিএ মেটানো নিয়ে কোনও উদ্যোগই দেখাচ্ছে না রাজ্য সরকার।’ আর সেই কারণেই এই প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছিল, টাকার অঙ্ক ও দিনক্ষণ ৬ মার্চের মধ্যে স্থির করতে হবে এবং প্রথম কিস্তি দিতে হবে ৩১ মার্চের মধ্যে। কিন্তু অভিযোগ, সরকারের তরফে কোনও তৎপরতা নেই। এ দিকে রাজপথে আন্দোলনের জেরে যান চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি ট্র্যাফিক পুলিশ। তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হয়েছে।

READ MORE.....