পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি)-এর নির্দেশিকা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ থানা, সার্কেল, গোয়েন্দা শাখা ও বিশেষ ইউনিটে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর ও সুশৃঙ্খল রাখতে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলার নিরাপত্তা জোরদারে বাইরের ইউনিট থেকে নতুন মুখ ভোটের আগে জেলার গুরুত্বপূর্ণ পদে বাইরের জেলা ও ইউনিট থেকে একাধিক অভিজ্ঞ আধিকারিককে আনা হয়েছে।
সঞ্চয়ন ব্যানার্জি হাওড়া জিআরপি থেকে বদলি হয়ে গড়বেতা হাইওয়ে ট্রাফিক গার্ডের ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অভিজিৎ হাইত বসিরহাটের হারোয়া সার্কেল থেকে এসে খড়্গপুর সার্কেলের সিআই পদে যোগ দিচ্ছেন। সিদ্ধার্থ ঘোষ স্বরূপনগর সার্কেল থেকে ঘাটাল সার্কেলের সিআই হিসেবে নিযুক্ত হয়েছেন। নন্দন মণ্ডল কৃষ্ণগঞ্জ (রানাঘাট পুলিশ জেলা) থেকে কেশপুর সার্কেলের সিআই হিসেবে দায়িত্ব নিচ্ছেন। শুদ্ধসত্ত্ব দাস পূর্ব মেদিনীপুরের এগোরা সার্কেল থেকে মেদিনীপুর সদর সার্কেলের সিআই পদে যোগ দিচ্ছেন। সুপ্রিয় রঞ্জন মাঝি পূর্বস্থলী থেকে এসে জেলার সাইবার ক্রাইম থানার আইসি হিসেবে দায়িত্ব সামলাবেন।
সীমা দত্ত রায় পিটিএস শালুয়া থেকে খড়্গপুর জিআরপি-তে ইনস্পেক্টর হিসেবে বদলি হয়েছেন। জেলার অন্দরে দপ্তর বদল – প্রশাসনিক প্রয়োজনে জেলার মধ্যেই একাধিক ইনস্পেক্টরের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। দীপঙ্কর দাস কেশপুর সার্কেল থেকে জেলা গোয়েন্দা বিভাগ (ডিআইবি)-তে।
শঙ্খ চ্যাটার্জি ডিআইবি থেকে জেলা পুলিশের সাধারণ শাখায়। অমিত মুখার্জি ডিআইবি থেকে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)-তে। আনন্দ মণ্ডল ডিআইবি থেকে জেলা পুলিশের সাধারণ শাখায়। প্রবীর দেবনাথ ট্রাফিক বিভাগ থেকে জেলা পুলিশের সাধারণ শাখায়। জিতেন মান্ডি ডিইবি থেকে খড়্গপুর জিআরপি-তে। জিতেন্দ্র নাথ খাটুয়া জেলা পুলিশ থেকে খড়্গপুর জিআরপি-তে। জেলা ছাড়লেন যাঁরা – নির্বাচনী বিধি মেনে ও প্রশাসনিক নিয়ম অনুসারে একাধিক আধিকারিককে অন্য জেলায় বা বিশেষ সংস্থায় পাঠানো হয়েছে। সঞ্জয় কুণ্ডু খড়্গপুর থেকে হারোয়া সার্কেলে। বিশ্বজিৎ মণ্ডল ঘাটাল থেকে পুরুলিয়া সদর সার্কেলে। দিব্যেন্দু দাস সাইবার ক্রাইম থেকে পূর্ব বর্ধমানের বর্ধমান থানায় আইসি পদে। অমিত অধিকারী ঘাটাল কোর্ট থেকে শিলিগুড়ির ভক্তিনগর থানায় আইসি।
মানসজ্যোতি দে ঘাটাল কোর্ট থেকে কাঁথি কোর্ট ইনস্পেক্টর পদে। সুবীর মাঝি জেলা পুলিশ থেকে সিআইডি-তে। রাবণ হেমব্রম খড়্গপুর জিআরপি থেকে সিআইএফ, পশ্চিমবঙ্গ। অরূপ কুমার পাল ডিইবি থেকে ঝাড়গ্রামের সিনিয়র অ্যাডজুট্যান্ট (হোম গার্ড)। রণজিৎ মাহাতো পিটিএস শালুয়া থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। প্রণব পাত্র ডিইবি থেকে কৃষ্ণনগর পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। প্রশাসনের বক্তব্য – পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই ধরনের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবিলম্বে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই রদবদলের ফলে জেলা পুলিশের কাজের গতি বৃদ্ধি পাবে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তা বিশেষ সহায়ক হবে।















