মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে দুর্গাপুজোর সূচনা হল মহালয়াতেই। ইডেনে মেগা শোয়ে বর্ণাঢ্য আগমনী অনুষ্ঠানের সাক্ষী গোটা রাজ্য। সেজে উঠেছে শহর।
পুজোর সূচনামঞ্চ থেকে সকলকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু ঘোষণা করেন, “কাল থেকে ক্লাবগুলিকে পুজো অনুদান দেবে সরকার।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে যে পুজোকমিটিগুলি অনুদান নেওয়া থেকে বিরত থেকেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। পালাবদলের বঙ্গে এবার ১২ হাজার ৪০০ নতুন পুজোর সূচনা হল বলেও জানান মুখ্যমন্ত্রী।














